জুয়ার আসর বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ২ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় গতকাল অভিযান চালিয়ে জুয়ার আসর উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মামুন শিবলী বলেন, জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই সিঅ্যান্ডবি এলাকায় সোনালি সার্কাসের নামে শামিয়ানা টানিয়ে কয়েক দিন ধরে মেলার নামে জুয়া, নগ্ননৃত্য চালানো হচ্ছিল। বৃহস্পতিবার জুয়ার আসর উচ্ছেদ করা হয়। আবারও জুয়ার আসর বসানো হলে গতকাল বিকেলে তা উচ্ছেদ করা হয়। এ সময় সোনালি সার্কাসের ব্যবস্থাপক আহসান হাবীব ওরফে স্বপনকে (৪০) আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।