জুয়াড়ির কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখায় তিন জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন। আদালত সূত্রে জানা গেছে, পুলিশ উপজেলার দক্ষিণভাগ বাজার এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় জুয়া খেলার সময় বদরুল ইসলাম, মইন উদ্দিন ও রিপন আহমদকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে বদরুল ইসলাম ও মইন উদ্দিনকে ১৫ দিনের এবং রিপন আহমদকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার তাঁদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।