জেএমবি সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের দক্ষিণ রামচন্দ্রপুর মহল্লা থেকে গত শুক্রবার রাতে মানিক হোসেন ওরফে বাবু (৩০) নামে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছেন। পুলিশের দাবি, তিনি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। আটকের বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, মানিক পাবনায় জেএমবির সাংগঠনিক তৎপরতা চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মহল্লার একটি মসজিদ থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে তিনটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। পাবনা সদর থানায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। পাবনা অফিস