প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর স্টেশনপাড়া থেকে গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেএমবির সক্রিয় সদস্য মোহা. মাসুমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নেজামপুর স্টেশনপাড়ার আবদুর গফুরের ছেলে। নাচোল থানার ওসি ফাছির উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাসুমকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন আত্মগোপন শেষে শুক্রবার তিনি বাড়ি ফিরেছিলেন। জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসের অভিযোগে মাসুমের বিরুদ্ধে নাচোল ও গোমস্তাপুর থানায় তিনটি মামলা আছে।