প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের খাকচাপাড়া এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে পলাশ ওরফে মিজানুর রহমান (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) জেলা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ বলেন, গ্রেপ্তার হওয়া মিজানুর নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। তিনি আঙ্গারিয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।