জেএমবি সন্দেহে আটক ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ সদর উপজেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধারের দাবি করা হয়েছে।
ডিবির ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার দাপুনিয়া বাজারের একটি বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্যসহ ওই চারজনকে আটক করা হয়।
ডিবির তথ্য অনুযায়ী, আটক চারজন হলেন জাহাঙ্গীর, আলমগীর, হাসান ও বিল্লাল হোসেন।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।