জেএমবি সন্দেহে গ্রেপ্তার ৮: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, রাজধানীর কলাবাগান, বসুন্ধরা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির র‍্যাডিকাল ইয়ুথ গ্রুপের আটজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-১ ও র‍্যাব-২ এই অভিযান চালায়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছে থেকে উগ্রবাদী বই, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করার কথা জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়। এ বিষয়ে র‍্যাবের ব্রিফ করার কথা।