জেএমবি সন্দেহে গ্রেপ্তারের পর দুজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সাতমসজিদ রোড এলাকা থেকে গত মঙ্গলবার রাতে সাইদুর রহমান ওরফে জতু (৪৮) ও আবুল সালেহ (২৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) গায়রে এহসার (সাধারণ সমর্থক)। তাদের কাছ থেকে বোমা তৈরির নির্দেশিকা পুস্তিকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
গতকাল বুধবার ডিবি পুলিশ তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তারা ২০০১ সাল থেকে জেএমবির সঙ্গে যুক্ত।