জেএমবি সন্দেহে রাজধানীতে গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। র্যাব-২-এর একটি দল তাদের রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।
র্যাবের দাবি, গ্রেপ্তার তিনজন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সংবাদ ব্রিফিং করে পরে বিস্তারিত জানানো হবে বলে র্যাব জানিয়েছে।