জেএমবির আত্মঘাতী শাখার চার নারী 'সদস্য' আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সন্দেহভাজন চার নারী সদস্যকে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান আজ সোমবার এই তথ্য জানান।
পুলিশের ভাষ্য, গতকাল রোববার রাতে ওই চার নারীকে আটক করে ডিবি। তাঁরা জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। আটক হওয়া নারীদের নাম-পরিচয়ও জানানো হয়নি।
বিস্তারিত তথ্য জানাতে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।