জেএমবির এক সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে দেলোয়ার হোসেন ওরফে দুলাল (৪০) নামে নিষিদ্ধঘোষিত জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত মঙ্গলবার রাতে জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুণ্ডা ঘাটেরপাড় গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাতে জেএমবির সদস্য দেলোয়ার হোসেনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আকরাম হোসেনের আদালতে গতকাল বুধবার দুপুরে দেলোয়ার হোসেনকে হাজির করা হয়। দেলোয়ার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারগারে পাঠানো হয়। গত এক মাসে এ নিয়ে জেএমবির ১১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।