জেএমবির তিন সদস্যের ১০ বছর কারাদণ্ড
খাগড়াছড়িতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল সোমবার খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইনামুল হক ভূঁঞা এ কারাদণ্ড দেন।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি বিধান কানুনগো বলেন, ১০ বছর করে কারাদণ্ড ছাড়াও সন্ত্রাস দমন আইনে করা এই মামলায় আসামিদের দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আবদুর রহিম ওরফে জাহিদ, মো. দেলোয়ার হোসেন ওরফে সজিব ও মো. ইউনুছ আলী।
২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকা থেকে ওই তিন ব্যক্তিসহ সাতজনকে গ্রেপ্তার করে র্যাব। এরপর বিস্ফোরকদ্রব্য আইনে ও সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা হয়।
সন্ত্রাস দমন আইনে করা মামলায় আসামি করা হয় আবদুর রহিম, মো. দেলোয়ার হোসেন ও মো. ইউনুছ আলীকে।