জেএমবির নারী শাখার প্রধানসহ আটক ৪, দাবি পুলিশের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নারী শাখার প্রধানসহ চারজনকে আটক করার দাবি করেছে পুলিশ।
আজ রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে সংবাদকর্মীদের কাছে পাঠানো খুদেবার্তায় দাবি করা হয়, গতকাল শনিবার রাতে ওই চারজনকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে জেএমবির নারী শাখার প্রধান আছেন। তাঁর নাম ফাতেমা। সম্প্রতি ভারতের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাজিদের স্ত্রী তিনি।
আটক হওয়া চারজনের কাছ থেকে জিহাদি বই, বিস্ফোরক, বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করার দাবি করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং করবে পুলিশ।