জেএমবির নারী সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে গতকাল রোববার সন্ধ্যায় আছিয়া খাতুন (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান বলেন, আকলিমা গাজীপুরে নিহত জঙ্গি ফরিদুল ইসলাম ওরফে আকাশের নিকটাত্মীয়। গত ৫ সেপ্টেম্বর আকাশের দুই বোন ও মাকে গ্রেপ্তার করা হয়।