জেএমবির রাজশাহীর বিভাগের সামরিক প্রধানসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জেএমবির রাজশাহীর বিভাগের সামরিক শাখার প্রধানসহ পাঁচজন গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শেরপুরের মির্জাপুর রানীর হাটগামী পাকা রাস্তার মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞার নের্তৃত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স শাখা ও বগুড়া জেলা গোয়েন্দা শাখা এ যৌথ অভিযান চালায়।

গ্রেপ্তার পাঁচজন হলেন রাজশাহী জেলার সামরিক বিভাগের কমান্ডার মো. বুলবুল ওরফে সোহাগ (৩২), রাজশাহী ও রংপুর বিভাগের দাওয়াতি বিভাগের আমির মো. শহিদুল্লাহ্ ওরফে মাসুম ওরফে ইয়ামিন ওরফে গোপাল ওরফে নাদিদ (৪১), ইছাবা সদস্য নবমুসলিম মো. আতিকুর রহমান ওরফে সৈকত ওরফে সামিত (৩৩) ও মো. মিজানুর রহমান ওরফে দরজি মিজান (৩৫) এবং ইছাবা (সামরিক) মো. মাসুদ রানা (৩১)।

এই পাঁচজনের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১০টি তাজা গুলি, তিনটি অত্যাধুনিক বার্মিজ চাকু ও এক জোড়া হ্যান্ডকাপ পাওয়া যায়।