প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ সদর উপজেলার শিকারীকান্দা এলাকা থেকে গতকাল শুক্রবার তিনটি ককটেলসহ এমদাদুল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এমদাদুল নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, এমদাদুল নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সম্প্রতি ময়মনসিংহে অবস্থান নেয়। গতকাল দুপুরে শিকারীকান্দার একটি বাড়ি থেকে ককটেলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এমদাদুলের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হবে।