প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই উপজেলায় পুলিশ এক ‘জেএমবি সদস্য’কে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, গ্রেপ্তার সেকেন্দার আলী (৪২) জেএমবির দ্বিতীয় শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের (ফাঁসি কার্যকর হওয়া) অন্যতম সহযোগী। সেকেন্দার আলী উপজেলার পার কাসুন্দা গ্রামের বাসিন্দা। তাঁকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়। আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, ২০০৪ সালে জেএমবির উত্থান হয় এই এলাকায়। সে সময় বাংলা ভাই এলাকায় নানা অপরাধ করেন। এসব কর্মকাণ্ডে সেকেন্দার আলীর ভূমিকা ছিল। দীর্ঘদিন ধরে সেকেন্দার পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আত্রাই থানা-পুলিশ অভিযান চালিয়ে গতকাল বেলা দুইটার দিকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র মামলাসহ চারটি মামলা রয়েছে।