জেএমবির সন্দেহভাজন সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই উপজেলা থেকে আজ শুক্রবার ভোরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন এক সদস্যকে আটক করেছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, আটক হওয়া ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪৫)। জেএমবির সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাইয়ের সহযোগী ছিলেন তিনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসউদ চৌধুরী বলেন, উপজেলার পারকাসুন্দা গ্রাম থেকে ভোরে সাইফুলকে আটক করা হয়। আত্রাই থানার পুলিশ তাঁকে আটক করে। সাইফুল জেএমবির সদস্য।