জেএমবির সন্দেহভাজন ১১ সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ মঙ্গলবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় বলা হয়, গতকাল সোমবার রাতে রাজধানীর আবদুল্লাহপুর এলাকা থেকে ডিবি (উত্তর) ওই ১১ জনকে গ্রেপ্তার করে।
ডিএমপির ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে জিহাদি বই, বিস্ফোরক দ্রব্য ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তাঁদের নাম-পরিচয় জানায়নি ডিএমপি। তবে আজই ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত জানানোর কথা।