জেএমবির 'আঞ্চলিক কমান্ডার' গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা শহর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক আঞ্চলিক কমান্ডারকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাতে শহরের জজকোর্ট এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (৪০)। তাঁর বাড়ি পাবনা শহরের গোপালপুর মহল্লায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, মোস্তাফিজ জেএমবির পাবনা অঞ্চলের কমান্ডার। তিনি সিরিজ বোমা হামলা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে পাবনা ও মেহেরপুরে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশ সদর দপ্তরে থাকা জঙ্গিদের তালিকায় তাঁর নাম তিন নম্বরে আছে।
পুলিশ বলছে, মোস্তাফিজকে অনেক দিন ধরেই খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে তাঁকে ধরা হয়।