জেএসসি পরীক্ষার্থীকে অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রাম থেকে হাসান আলী নামের এক জেএসএসি পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে অস্ত্রের মুখে তাকে অপহরণ করা হয়।
হাসান আলী (১৩) ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মুরাদ আলীর ছেলে এবং স্থানীয় ভালকী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
হাসান আলীর বড় চাচা ইউনুস আলী জানান, বৃহস্পতিবার রাতে হাসান আলী তার মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে চার-পাঁচজনের একদল মুখোশধারী দুর্বৃত্ত তাঁদের ঘরে ঢুকে অস্ত্রের মুখে হাসান আলীকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হাসানের মা আনজিরা খাতুন বাধা দিলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা হাসানকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় আনজিরা খাতুন হরিণাকুণ্ডু থানায় অভিযোগ দায়ের করেছেন।