জেনেভা ক্যাম্পে সংঘর্ষ থেমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আজ বৃহস্পতিবার দুই দল বিহারির মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয় লোকজনের তথ্যমতে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়ে এই সংঘর্ষ বেলা দেড়টা পর্যন্ত চলে।
ঘটনাস্থলে দায়িত্বরত মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানে আলম মুন্সী প্রথম আলোকে বলেন, হাতাহাতি থেকে সংঘর্ষ ব্যাপক রূপ নেয়। জেনেভা ক্যাম্প এলাকায় বিহারিরা এখন ইট-পাটকেল ছুড়ে পরস্পরের ওপর হামলা চালায়। সংঘর্ষের কারণ জানা যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আরও পড়ুন: