জেপি নেতাসহ ১৬ জনের নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুরের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান ওরফে দুলাল হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গত মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ অভিযোগপত্রটি দাখিল করেন।
ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহিবুল হোসেনসহ ১৬ জনের বিরুদ্ধে ওই অভিযোগপত্র দেন তিনি। মাহিবুল হোসেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান।
২০১২ সালের ১৪ ডিসেম্বর সকালে জেপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান মোটরসাইকেলে করে বাড়ি থেকে কার্যালয়ে যাওয়ার পথে খুন হন।
মাহিবুল হোসেন মুঠোফোনে বলেন, ‘এ হত্যাকাণ্ড সম্পর্কে আমি কিছুই জানি না। বাদী এজাহারে আমার নাম উল্লেখ করেনি। সিআইডির দেওয়া অভিযোগপত্রে নাম ছিল না। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা জি এম আবুল কালাম আজাদ বলেন, ‘মামলার ১ ও ৪ নম্বর আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তি, অন্যান্য সাক্ষে্য ১৬ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।’