জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্নোগ্রাফি মজুতের দায়ে বাগেরহাটের রামপালে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অশ্লীল (পর্নো) ছবি ও ভিডিও সংরক্ষণ করে রাখা কম্পিউটারের একটি সিপিইউ জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত বিকাশ চন্দ্র দেবনাথ (৩৯) রামপাল উপজেলার চন্ডিতলা গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার দুপুরে রামপাল উপজেলার গিলাতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. শাহরিয়ার মুক্তার। তিনি বলেন, গিলাতলা বাজারে অভিযানকালে বৈশাখী টেলিকম নামে একটি দোকানের কম্পিউটারে মজুত করে রাখা বিপুল পরিমাণের পর্নো ছবি ও ভিডিও পাওয়া যায়। পরে বিকাশ চন্দ্র দেবনাথকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।