জেল জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে মাদক চোরাচালান মামলায় তিন ব্যক্তির বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানার আদেশ দিয়েছেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম এ নূর আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে হাসান আলী (৩৫) পলাতক। তাঁকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই মামলায় মইনুল (২৫) ও আনারুল (২৫) নামের আরও দুই যুবককে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ভারত থেকে অবৈধ পথে নারায়ণপুর সীমান্ত দিয়ে ৮৪ বোতল ফেনসিডিল আনার সময় টহল পুলিশ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে।