প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার বগুড়ার শেরপুরে তিন মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ চাঁদাবাজকে দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম ওই আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন মো. রানা, মো. ওয়াসিম ও মো. মানিক এবং চাঁদাবাজরা হলেন শাহজাহান আলী, মো. টিটু, লিটন হোসেন, মো. মিঠু ও মো. আতাউর রহমান। শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, গতকাল পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।