প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে চার দালালকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুননাহার। অভিযানকালে স্থানীয় দুটি ক্লিনিকের চার দালালকে আটক করা হয়। পরে আদালত তাঁদের প্রত্যেককে ২৮ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাবু, শাহানা বেগম, শারমিন বেগম ও জোছনা বেগম। তাঁদের বাড়ি মধুখালী উপজেলা সদরে।