জেলা গোয়েন্দা পুলিশের হাতে দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা থেকে চরমপন্থী দলের দুই সদস্যকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ দুজন হলেন আওয়ামী লীগের হামিরকুৎসা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কোনাবাড়িয়া গ্রামের ফিরোজ মাহমুদ (৪৫) ও গোয়ালকান্দি ইউনিয়নের সেনোপাড়া গ্রামের কর্মী আবদুর রহমান (৩২)।
বাগমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, গত রোববার রাতে রাজশাহী ডিবি পুলিশ উপজেলার ওই দুই গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ফিরোজ ও রহমানকে আটক করে। তাঁদের বিরুদ্ধে চরমপন্থী পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গতকালই আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।