জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে ট্র্যাক্টর চলাচলের রাস্তা নির্মাণকারী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ ইসলামকে গতকাল রোববার দুপুরে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বায়জিদ আক্কেলপুর পৌর সদরের মানিকপাড়া মহল্লার বাসিন্দা।
বায়জিদ পৌর সদরের সোনামুখী এলাকায় মাহিন চালকলের সামনে তুলসীগঙ্গা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে ট্র্যাক্টর চলাচলের রাস্তা করে নদী থেকে অবাধে বালু তুলে বিক্রি করছিলেন। এ নিয়ে গতকাল রোববার প্রথম আলোয় ‘বাঁধ কেটে নদীতে ট্র্যাক্টর চলাচলের রাস্তা, অবাধে কেটে নেওয়া হচ্ছে বালু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।