জেলা পরিষদের হিসাবরক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিচারের কাজে বাধাদান ও জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগে জেলা পরিষদের হিসাবরক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কয়েকজন বলেন, গত মঙ্গলবার বিকেল চারটার দিকে ইউএনওর কার্যালয়ে আদালতবসিয়ে একটি মামলার শুনানি চলছিল। এ সময় জেলা পরিষদের হিসাবরক্ষক সোলায়মান তালুকদার একটি পক্ষের হয়ে নির্বাহী হাকিম ও ইউএনও মো. তৈছিফ আহমেদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সোলায়মান ক্ষিপ্ত হয়ে নির্বাহী হাকিমকে বিচারকাজে বাধা ও জীবননাশের হুমকি দেন। এ ঘটনায় ইউএনও মো. তৈছিফ আহমেদ বাদী হয়ে রাতে তালতলী থানায় মামলা করেন।