প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের প্রায় ২৩ কোটি টাকা লুটপাটের অভিযোগে করা মামলা থেকে জেলা প্রশাসকের নাম কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
গতকাল রোববার কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে জেলা প্রশাসক মো. রুহুল আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
মামলার বাদী মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের সিকদারপাড়ার চিংড়িচাষি এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী।
মামলায় আসামি করা হয়েছে জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস এম শাহ হাবিবুর রহমান হাকিম, জেলা প্রশাসনের নাজির স্বপন পাল, আইনজীবী মহেশখালীর ধলঘাটার বাসিন্দা মোসতাক আহমদ চৌধুরী ও উখিয়ার আবদুর রহিম।
আদালতের বিচারক, জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার মামলাটি তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠান।