জেলিযুক্ত চিংড়ি জব্দ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী কাঁচাবাজারে মাছের একটি আড়ত থেকে গতকাল সোমবার সকালে ১৫ কেজি জেলিযুক্ত গলদা চিংড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আড়তের নাম বিসমিল্লাহ ফিশিং। অভিযানে আড়তের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আদালত লাইসেন্স নবায়ন না করার অপরাধে পাহাড়তলীর আরও দুটি মাছের আড়তকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অভিযানে নেতৃত্ব দেন। মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, জেলি দিয়ে ওজন বাড়িয়ে চিংড়ি বিক্রি করায় বিসমিল্লাহ ফিশিংয়ের মালিক আরিফ খানকে ২০ হাজার টাকা, দোকানের লাইসেন্স নবায়ন না করায় একই এলাকার জুম্মন আলী ফিশিংকে ১০ হাজার টাকা এবং ফিশ হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে নগরের দক্ষিণ কাট্টলী ঘাট থেকে ২৫০ কেজি জাটকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম