প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের গহিনে মাছ ধরার সময় ৬০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে তিনজন জেলেকে অপহরণ করেছে বনদস্যু নমিয়া বাহিনী। গত মঙ্গলবার বিকেলে সুন্দরবনের মামুন্দ নদীর বয়ারসিং এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের আবদুল আজিজ (৬০), কৈখালী দক্ষিণপাড়া এলাকার ইউনুস গাজী (৪৫) ও জাকাত গাজী (৫৫)। মঙ্গলবার মামুন্দ নদীর বয়ারসিং এলাকায় মাছ ধরার সময় বনদস্যু নমিয়া বাহিনীর পরিচয়ে তাঁদের তিনজনকে অপহরণ করা হয়।