জেলে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের দাবিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঁচিকাটা খাল থেকে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা। ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে গতকাল শনিবার ভোরে সুন্দরবন কাঁচিকাটা খালের উত্তর পাশ থেকে তাঁকে অপহরণ করা হয়। অপহৃত জেলের নাম আশিকুর রহমান। তিনি পাশ্বেখালী গ্রামের আজাদ গাজীর ছেলে। ফিরে আসা জেলে পাশ্বেখালী গ্রামের সুলতান গাজীর ছেলে রাশিদুল বলেন, বন বিভাগ থেকে অনুমতি নিয়ে সুন্দরবনের ভেতরে মাছ ধরতে যান আশিকুর। ভোরে ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে সুন্দরবন কাঁচিকাটা খালের উত্তর পাশ থেকে আশিকুরকে অপহরণ করে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা।