প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় মুক্তিপণের দাবিতে বনদস্যুরা সুজন গাইন (২২) নামের এক জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের কলাগাছিয়া এলাকার সোনাখালী খাল থেকে তাঁকে অপহরণ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে অপহৃত জেলের সঙ্গীরা জানান, গত বৃহস্পতিবার শ্যামনগরের পশ্চিম সুন্দরবন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতি নিয়ে তাঁরা পাঁচজন সুন্দরবনে যান। শুক্রবার সন্ধ্যার দিকে ছয় বনদস্যু নিজেদের বড় ভাই বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সুজনকে অপহরণ করে। এ সময় সাত দিনের মধ্যে ২০ হাজার টাকা দিতে বলা হয় সুজনের সঙ্গীদের। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কেরামত আলী মল্লিক জানান, এ ব্যাপারে তাঁকে কেউ জানায়নি।