জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মধুপুর এলাকায় এক জেলেকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, রোববার মধুপুর মেঘনায় সদর উপজেলার ভেলুমিয়া ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম মাঝি দাঁড়ের নৌকা নিয়ে জাল পাতেন। একই স্থানে জাল পাতে অজ্ঞাত একটি জেলে ট্রলার। পরে দুই জেলের জাল পেঁচিয়ে গেলে ট্রলারের জেলেরা কাশেমকে পিটিয়ে নদীতে ফেলে দেয়। রাতে মধুপুর চরে তাঁর লাশ পাওয়া যায়। নিহত আবুল কাশেম মধুপুরের মৎস্য আড়তদার মন্টি পাটওয়ারীর গদিতে মাছ বিক্রি করতেন।