জেলে নৌকায় হামলা, আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর চর শালেপুর এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে জেলে নৌকায় হামলা চালিয়ে তিন জেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় জেলেদের নগদ টাকা, মাছ ও তিনটি মুঠোফোন লুট করা হয়।
আহত জেলেরা হলেন নীলপদ হালদার (৪৭), নিখিল হালদার (২২) ও ভৈরব হালদার (৫৫)। তাঁদের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভৈরব হালদার বলেন, প্রতিদিনের মতো তাঁরা পদ্মায় মাছ ধরছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পাঁচ-ছয়জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে হাত ভেঙে গেলে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে তিনি সঙ্গীদের আহত অবস্থায় নৌকায় দেখতে পান। হামলাকারীরা নৌকায় থাকা টাকা, মাছ ও মুঠোফোন লুট করে নিয়ে যায়।