জেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় রাকিব হোসেন (২৫) নামের এক জেলেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরতাপসীর কাছে বুড়াগৌরাঙ্গ নদ থেকে রাকিবের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাকিব দশমিনা উপজেলার উত্তর রণগোপালদী গ্রামের বাসিন্দা মো. আলতাফ হোসেনের ছেলে। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মামলা করেছেন আলতাফ। পুলিশ গতকাল রোববার চরমোন্তাজ এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. রিয়াজ, সবুজ পাটোয়ারী, মো. আবুল হোসেন, মো. কামাল ও সরোয়ার পেয়াদাকে গ্রেপ্তার করে।