প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বেতনা নদী থেকে গতকাল শুক্রবার তোতা মণ্ডল (৩৮) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি তালা উপজেলার পাটকেলঘাটা থানার রথখোলা গ্রামের প্রিয়নাথ মণ্ডলের ছেলে। সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার ভোরে মাছ ধরতে নদীতে নেমে তোতা নিখোঁজ হন। এলাকাবাসী বেলা ১১টার দিকে বিনেরপোতা এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।