জৈন্তাপুরে ধর্ষণের শিকার মা ও মেয়ে ওসিসিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুরে ধর্ষণের শিকার গৃহবধূ (৩০) ও তাঁর মেয়েকে (১৬) উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করেছে পুলিশ। আজ শনিবার দুপুরের দিকে দুজনকে ভর্তি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির। 

শনিবার সন্ধ্যায় যোগাযোগ করলে ওসমানী হাসপাতালের ওসিসিতে কর্তব্যরত চিকিৎসক প্রথম আলোকে বলেন, মা ও মেয়ের শারীরিক পরীক্ষা করা হবে। আজ শনিবার প্রাথমিক স্বাস্থ্যগত পরিচর্যা করা হয়েছে।

এদিকে, গতকাল শুক্রবার রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মা ও মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া নিমার আহমদ (২৮)। সিলেটের বিচারিক হাকিম (দ্বিতীয় আদালত) শারমীন কানন মিলার আদালতে ১৬৪ ধারায় নিমারের জবানবন্দি রেকর্ড করা হয়। সিলেটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল পিপি) শামসুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর রাতেই নিমারকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জবানবন্দিতে নিমার মা ও মেয়ের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে পরিচিত থাকার বিষয়টি স্বীকার করেছেন। নিমার প্রথমে মা ও পরে মেয়ের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন এবং কৌশলে এর ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিওচিত্র দেখিয়ে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন। ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়া প্রসঙ্গে নিমার বলেন, প্রায় ছয় মাস আগে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন মা। তখন ক্ষুব্ধ হয়ে বন্ধুদের ভিডিওগুলো দেখান নিমার। এরপর ভিডিওগুলো কীভাবে ছড়িয়েছে, তা তিনি জানেন না।

নিমার আহমদ জৈন্তাপুরের ডেমা গ্রামের কালাই মিয়ার ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রি। একই গ্রামের একজন রিকশাচালকের স্ত্রীর (৩০) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীর সঙ্গে গত ছয় মাসে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্কের ভিডিও নিমারের মুঠোফোনে পাওয়া গেছে। এ ছাড়া ওই নারীর ১৬ বছর বয়সী মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের আরও পাঁচটি ভিডিওচিত্র পাওয়া গেছে।

গত রোববার থেকে ২৫টি ভিডিওচিত্র মুঠোফোনে ছড়িয়ে পড়ার খবর পেয়ে নিমারকে শনাক্ত করে পুলিশ। বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার গৃহবধূর ভাইয়ের ধর্ষণের অভিযোগ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন...