জৈন্তাপুরের দুই বালুমহালে ফের বালু আহরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী ও বড়গাং বালুমহালে বালু আহরণ ও বিক্রি প্রায় চার মাস পর আবার শুরু হয়েছে। গত শুক্রবার সকালে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সোহেল মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ইজারাদার পক্ষকে বালুমহালের দখল বুঝিয়ে দেন।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ মে সারী ও বড়গাং বালুমহাল ১ কোটি ৩০ লাখ টাকায় তিন বছর মেয়াদি ইজারা দেওয়া হয়। বালুমহালের স্থান নিয়ে জটিলতা থাকায় এক পক্ষের বাধার কারণে ইজারাদার বালুমহাল থেকে খাজনা আদায় করতে পারছিলেন না। এ সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন ১১ আগস্ট বালুমহালের বালু জব্দ করে।