জোয়ারে ভেসে এল লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি খালে জোয়ারে অজ্ঞাতনামা এক পুরুষের (৩৫) লাশ ভেসে এসেছে। খবর পেয়ে পুলিশ আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় খালের একপাশে লাশটি ভেসে আসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেন। এরপর লাশটি উদ্ধার করে।
এসআই আশরাফুল বলেন, অন্তত এক সপ্তাহ আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ড না দুর্ঘটনায় ওই ব্যক্তি নিহত হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।