প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা জনতা লীগের সভাপতি শেখ স্বাধীন মনির হোসেন হত্যায় জড়িত সন্দেহে আক্তার হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে পাগলা এলাকা থেকে আক্তারকে গ্রেপ্তার করা হয়। এর আগে পিচ্চি শাকিল নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া দুজনই সন্ত্রাসী।
ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান-২ বলেন, সন্ত্রাসী মীর হোসেন ওরফে ল্যাংড়া মীরুর বড় ভাই আলমগীর তাঁর ভাগনে শাকিলসহ কয়েকজনকে নিয়ে গত ১৮ অক্টোবর রাতে রসুলপুর এলাকায় কুপিয়ে জনতা লীগের নেতা মনির হোসেনকে হত্যা করেন। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে মনির হোসেনের স্ত্রী মেঘলা ফতুল্লা মডেল থানায় মামলা করেন।