জয় সম্পর্কে মন্তব্য, যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পুলিশ চট্টগ্রামের হাটহাজারী থেকে এক যুবককে আটক করেছে।
গত রোববার রাতে উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকা থেকে ওই যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক যুবকের নাম মোহাম্মদ এমরান (২৪)। তাঁকে হেফাজতে ইসলাম সমর্থকদের ভাঙচুরের মামলায় আপাতত গ্রেপ্তার দেখানো হয়েছে। এমরান পেশায় পাইপফিটার মিস্ত্রি বলে পুলিশ জানিয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ওসি বলেন, সম্প্রতি জনৈক মাওলানা মাদার্শা এলাকায় ওয়াজ মাহফিল করেছিলেন। ওই মাওলানা হেফাজতে ইসলামের সমালোচনা করেছিলেন ওয়াজ মাহফিলে। এরপর এমরান ওই মাওলানার সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন। এতে এলাকাবাসী এমরানকে ধরে পুলিশে খবর দেয়।
ওসি ইসমাইল আরও বলেন, ‘ফেসবুকে এমরানের আইডি খুলে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আপত্তিকর মন্তব্য পাওয়া যায়।’