জয়দেবপুর থেকে অপহরণ, উদ্ধার কেরানীগঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে অপহৃত দুই বছরের শিশু সুরমাকে গতকাল বৃহস্পতিবার ভোরে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব।
র‌্যাব সূত্র বলেছে, সুরমার বাবা শফিকুল ইসলাম ৭ অক্টোবর র‌্যাব-১-এ অভিযোগ করেন, ৬ অক্টোবর সন্ধ্যার দিকে মোকছেদ সাগর নামের এক ব্যক্তি জয়দেবপুরের হোতাপাড়া এলাকার বাসা থেকে তাঁর দুই বছরের মেয়ে সুরমাকে অপহরণ করে নিয়ে যায়। এ অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১-এর একটি দল অপহৃত শিশুকে উদ্ধারের জন্য তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে র‌্যাব জানতে পারে, অপহরণকারী ঢাকার পাড় গেন্ডারিয়া এবং এর পাশে খেজুরবাগ এলাকায় অবস্থান করছে। গতকাল ভোরে র‌্যাবের ওই দলটি অভিযান চালিয়ে পাড় গেন্ডারিয়া কবরস্থান-সংলগ্ন শাহেদ হোসেনের বাড়ির ভাড়াটে সুমির বাসা থেকে অপহৃত শিশু সুরমাকে উদ্ধার করে।
র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান বলেন, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী মোকছেদ সাগর পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটিকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।