জয়পুরহাটে এক কেজি সোনাসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ১০টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কয়া সীমান্তের চেঁচড়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
আটক যুবকের নাম সোহেল রানা (২৪)। তিনি ওই গ্রামের বাসিন্দা। বিজিবি ২০ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, এক সংবাদের ভিত্তিতে সীমান্তঘেঁষা চেঁচড়া গ্রামে অভিযান চালিয়ে সোহেল রানাকে আটক করেন পাঁচবিবির কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে ১০টি সোনার বার জব্দ করা হয়। যার প্রতিটির ওজন ১০০ গ্রাম।
বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাঁচবিবি থানায় মামলা হয়েছে। সোহেল রানাকে পাঁচবিবি থানা-পুলিশে সোপর্দ করা হয়। ওই সোনার বারগুলো দিনাজপুরের হাকিমপুর কাস্টমস অফিসে তা জমা দেওয়া হয়েছে।