জয়পুরহাটে গৃহবধূ খুন স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতের হাতে স্ত্রী খুন হয়েছেন বলে সবাইকে জানিয়েও শেষ রক্ষা হলো না নাজির উদ্দিনের। স্ত্রীকে হত্যার দায়ে গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়পুরহাটের কালাই পৌর সদরের ধাপ কাথাইল গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে নাজির উদ্দিনের স্ত্রী রওশন আরা খুন হন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে নাজির উদ্দিনের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রওশন আরার লাশ পরে থাকতে দেখেন। ডাকাতেরা বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে বলে নাজির উদ্দিন প্রতিবেশীদের জানান। খবর পেয়ে থেকে রওশন আরার স্বজনেরাও ছুটে আসেন। কিন্তু তাঁরা বাড়িতে ডাকাতির কোনো আলামত না পেয়ে কালাই থানার পুলিশকে খবর দেন। পুলিশ গতকাল ভোরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও স্বামী নাজির উদ্দিনকে গ্রেপ্তার করে।