প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জামায়াতের জেলা কমিটির সদস্য নজরুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সদর উপজেলার আমদই গ্রাম থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সদর থানায় তিনটি নাশকতার মামলা রয়েছে। পলাতক থাকা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হলো। সিরাজুল ইসলাম আরও জানান, নজরুল ইসলামকে সন্ধ্যার দিকে আদালতের মাধ্যমে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।