জয়পুরহাটে ৮৫টি মৃগনাভি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকার চেঁচরা মাঠ থেকে বিজিবির সদস্যরা ৮৫টি মৃগনাভি (কস্তুরি) উদ্ধার করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি বিজিবির সদস্যরা।
জয়পুরহাট ৩ বিজিবির অধিনায়ক লে কর্নেল আ. খবীর সরকার গতকাল শনিবার বলেন, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনার পথে ৭ নভেম্বর সন্ধ্যায় চেঁচরা মাঠ থেকে কয়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা বাক্সবন্দী মৃগনাভিগুলো আটক করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারি মৃগনাভির বাক্স ফেলে পালিয়ে যায়। এগুলো সম্পর্কে প্রথমে কিছু বোঝা যায়নি। কারণ, এ এলাকায় এর আগে মৃগনাভি ধরা পড়েনি। বিভিন্ন ব্যাটালিয়নে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে, এগুলো মৃগনাভি এবং বেশ দামি। এগুলোর বাজারমূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।