প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়গুণী বাজারে দোকানঘর নিয়ে বিবদমান তিন ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে আবদুল মান্নান শেখ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ও এলাকাবাসী জানান, দুটি দোকানঘরের দখল নিয়ে ঝগড়ার একপর্যায়ে বিরোধী পক্ষের লোকেরা মান্নানকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।